বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮

প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ব্যারিস্টার মইনুল হোসেনকে

বিভুরঞ্জন সরকার : ব্যারিস্টার মইনুল হোসেনের প্রতি ক্ষোভ ও ঘৃণা প্রকাশের ভাষা আমার জানা নেই। তিনি সাংবাদিকতা জগতের দিকপাল ও নমস্য তফাজ্জল হোসেন মানিক মিয়ার পুত্র এটা লিখতেও লজ্জায় আমার মাথা নত হয়ে আসছে। বংশপরিচয় বা উচ্চশিক্ষাও যে কারো ভব্যসভ্য হয়ে ওঠার জন্য যথেষ্ট নয়, সেটা নতুন করে প্রমাণ করলেন ব্যারিস্টার মইনুল হোসেন । একজন যুগসেরা সম্পাদকের পুত্র, যার নিজের নামও একসময় পত্রিকায় সম্পাদক হিসেবে ছাপা হতো, যিনি নামের আগে ‘ব্যারিস্টার’ শব্দটি ব্যবহার করেন তিনি যদি সাংবাদিকদের প্রতি অবজ্ঞাসূচক মন্তব্য করেন, তুচ্ছতাচ্ছিল্য করেন তাহলে ব্যাপারটিকে হালকাভাবে নেওয়া যায় না।

মইনুল হোসেনকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি ১০১ নারী সাংবাদিক ও মানবাধিকারকর্মীর

সারোয়ার জাহান : একাত্তর টেলিভিশনের টক শোতে দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় ব্যারিস্টার মইনুল হোসেনকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন ১০১ নারী সাংবাদিক ও মানবাধিকারকর্মী। বুধবার বিকেলে এক বিবৃতিতে তারা এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (১৬ অক্টোবর) মধ্যরাতে একাত্তর টেলিভশিনের নিয়মিত আয়োজন একাত্তর জার্নালে রাজনৈতিক সংবাদের বিশ্লেষণ চলছিল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মিথিলা ফারজানা। অতিথি, মাসুদা ভাট্টি এবং সাখাওয়াত হোসেন সায়ন্ত। আলোচনায় স্টুডিওর বাইরে থেকে যুক্ত হন ব্যারিস্টার মইনুল হোসেন। আলোচনার ফাঁকে, মাসুদা ভাট্টির প্রশ্ন ছিল: সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনা চলছে যে, ব্যারিস্টার মইনুল হোসেন ঐক্যফ্রন্টে জামাতের প্রতিনিধিত্ব করছেন। এর জবাবে ব্যারিস্টার মইনুল বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই”।

যুক্তরাষ্ট্রে দুই দশকে গত আগস্টে রেকর্ড ৭.১৪ মিলিয়ন কর্মসংস্থান চাহিদা

রাশিদ রিয়াজ: গত আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে চাকরি চেয়ে পত্রপত্রিকায় বিজ্ঞাপন শূণ্য দশমিক ৮ ভাগ বৃদ্ধি পেয়ে তা দাঁড়িয়েছে ৭.১৪ মিলিয়ননে। যা গত দুই দশকে একই সময়ের তুলনায় সর্বোচ্চ। একই সময়ে নিয়োগে দেয়া হয়েছে ৫৮ লাখ মানুষকে। তারপরও যুক্তরাষ্ট্রে ৬.২ মিলিয়ন মানুষ বেকার রয়েছে। এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ। গত ২০০০ সালের ডিসেম্বরের পর কর্মসংস্থানে চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। একে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় বলেছেন, এত বিপুল সংখ্যক কর্মসংস্থানের বিষয়টি অবিশ্বাস্য ও বিস্ময়ের ব্যাপারে। সব উদ্যোগ কাজ করছে! শেয়ার বাজারও বেশ চাঙ্গা ও লাভও বেশ শক্তিশালী মনে হচ্ছে।

পাত্রী দেখে বকশিশ দেওয়া জরুরি কিছু নয়

আমিন মুনশি : সমাজে বহুল প্রচলিত একটি রেওয়াজ হলো পাত্রী দেখে বকশিশ দেওয়া। বিয়ের আগে ছেলে বা ছেলে পক্ষের লোকজন মেয়েকে দেখে টাকা, আংটি ইত্যাদি বকশিশ দিয়ে থাকেন। বকশিশের টাকার পরিমাণের ক্ষেত্রেও একটি প্রচলন রয়েছে। সাধারণত নিম্নবিত্ত হলে ৫০০, মধ্যবিত্ত হলে ১ হাজার, উচ্চবিত্ত হলে দেড় বা ২ কিংবা তার চেয়েও বেশি হয়ে থাকে। এর সঙ্গে অনেকে আবার ভাঙতি ১ টাকা সম্পৃক্ত করে ৫০১, ১ হাজার ১ বা ২ হাজার ১ টাকা দিয়ে থাকেন। এক্ষেত্রে লক্ষণীয় আরও একটি বিষয় হলো মেয়ে পছন্দ হলে যে পরিমাণ টাকা দেওয়া হয়, পছন্দ না হলে এর অর্ধেক বা নামমাত্র কিছু দিয়ে কেটে পড়া হয়। বুদ্ধিমান মেয়ে বা তার পরিবার এ থেকেই বুঝে নিতে পারে ছেলে পক্ষ তাকে পছন্দ করল কি না!

নরসিংদীর ‘আস্তানা’ থেকে ২ নারী ‘জঙ্গির’ আত্মসমর্পণ

নরসিংদীর মাধবদী পৌরসভার গঙ্গাপুরের ‘জঙ্গি আস্তানায়’ চলমান অভিযান ‘গর্ডিয়ান নট’-এর দ্বিতীয় দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে দুই নারী ‘জঙ্গি’ আত্মসমর্পণ করেছেন। ১৭ অক্টোবর, বুধবার দুপুর ২টা ৩৫ মিনিটে ওই দুই নারী আত্মসমর্পণ করেন।

যৌন হয়রানির অভিযোগ: এমজে আকবরের পদত্যাগ

যৌন হয়রানির অভিযোগে চলমান সমালোচনার মধ্যে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর পদত্যাগ করেছেন। ১৭ অক্টোবর, বুধবার এনডিটিভি এ তথ্য দিয়েছে। বর্ষীয়ান সংবাদিক এমজে আকবর এক বিবৃতির মাধ্যমে পদত্যাগের এ ঘোষণা দেন। বিবৃতিতে তিনি ন্যায়বিচার চেয়ে মিথ্যা অভিযোগগুলোর বিরুদ্ধে লড়ে যাওয়ার ঘোষণা দেন। একইসঙ্গে দেশকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে ধন্যবাদ জানান তিনি।

জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: বান কি মুন

বৈশ্বিক জলবায়ু অভিযোজনে বাংলাদেশের জোরালো এবং উদ্ভাবনাময়ী ভূমিকার জন্য জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন। বান কি মুন বলেন, ‘বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হয়েও সাহসী এবং দূরদর্শী পদক্ষেপের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নানাবিধ দৃষ্টান্তমূলক উদ্যোগ গ্রহণ করে সারা বিশ্বে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।’

বন্ধুপ্রতিম প্রতিবেশী ভারত-বাংলাদেশের সম্পর্ক এখন তিক্ত: নিউইয়র্ক টাইমস’র প্রতিবেদন

একসময়ের বন্ধুপ্রতিম প্রতিবেশী ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক মাস ধরে ফুঁসতে থাকা উত্তেজনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। বাংলাদেশে একজন হিন্দু পুরো...